Logoশরয়ী সমাধান
Cover image

প্রশ্ন-উত্তর

বাধ্য হয়ে ভোট দেয়া যাবে কিনা

উত্তর দিয়েছেনঃ Hm Sulayman

১ ফেব্রুয়ারী, ২০২৬

Share Copy Link
প্রশ্নঃ
মা এর পছন্দনীয় প্রতীকে ভোট না দিলে যদি মা মন খারাপ করে বা বদদোয়া দেয় এবং পুরো পরিবার ই যদি একঘরে করে, এই পরিস্থিতে ভোট দেয়ার বিধান কি হবে।

বি.দ্র: আমি কোন দলকেই ভোট দিতে রাজি না।
উত্তরঃ

বিসমিল্লাহির রহমানির রহীম।

প্রচলিত পদ্ধিতে ভোটদানে অংশগ্রহণ করা বৈধ নয়। প্রচলিত নির্বাচন এবং ভোট পদ্ধতি সম্পূর্ণ শরীয়াহ বিবর্জিত কাজ এবং কখনো কখনো তা কুফর পর্যন্ত পৌছে যেতে পারে। অতএব এমন কাজে অংশগ্রহণ করা বৈধ নয়।

মনে রাখতে হবে : নিশ্চই পিতা-মাতার খিদমত করা ফরজ। পাশাপাশি তাদের কথা মান্য করা জরুরী। তবে তাদের সেসব কথা মান্য করতে হবে বা করা যাবে,যেটা শরীয়াহর সাথে সাংঘর্ষিক নয়। এখন তাদের মত, তাদের পছন্দ, তাদের দাবী যদি এমন কিছু হয়, যা শরীয়তের গলায় ছুরি চালায়: তাহলে তাদের এমন দাবী নিঃসন্দেহে অবান্তর এবং তা মান্য করার কোন প্রশ্নই উঠে না। সীরাতে মুস্তাকিমের পথে চলতে গেলে পুরো পৃথিবী যদি নিজের বিপক্ষে চলে যায় তবুও তা মেনে নিতে হবে, কিন্তু শরীয়াহ সবার উপরে থাকবে।

দলিল সমূহ:

قال اللہ تعالی: وَاِنْ جَاهَدَاكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِىْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۖ وَصَاحِبْهُمَا فِى الـدُّنْيَا مَعْرُوْفًا ۖ وَاتَّبِــعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَـىَّ ۚ ثُـمَّ اِلَـىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُـمْ تَعْمَلُوْنَ الآیۃ (لقمان ۔ آیت : 15 )

و فی عمدۃ القاری: و قال الملھب : غرض البخاری من ھذا الباب ان یبین صفۃ الھجران الجائز و ان ذلک متنوع علی قدر الاجرام، فمن کان جرمہ کثیرا فینبغی ھجرانہ و اجتنابہ و ترک مکالمتہ، کما جاء فی کعب بن مالک و صاحبیہ الخ (باب:مایجوز من الھجران لمن عصی۔ج: 22 ۔ص: 225 )

پنجم:… آپ نے جو لکھا ہے کہ: “اگر والدین کہیں کہ ....اپنی اولاد کو مار ڈالو تو ...اولاد کو مار ڈالنا حرام اور گناہِ کبیرہ ہے، اور میں لکھ چکا ہوں کہ ناجائز کام میں والدین کی اطاعت جائز نہیں...!"۔

(آپ کے مسائل اور ان کا حل 8/558)

واللہ تعالی اعلم بالصواب

Share Copy Link

© ২০২৬ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত

Facebook Group