

প্রশ্ন-উত্তর
মাছ গোশতের গায়ে লেগে থাকা রক্ত
উত্তর দিয়েছেনঃ Hm Sulayman
৯ ফেব্রুয়ারী, ২০২৬
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মনে রাখতে হবে: গোশত অথবা মাছের গায়ে যে রক্ত থাকে বা মাছের গায়ে যে পানি থাকে, সেটা নাপাক নয়। তাই মাছ ধোয়ার পানি সেটা যদিও লাল হয়, তারপরেও সেটা গায়ে লাগলে কাপড় নাপাক হবে না।
খেয়াল রাখতে হবে : রক্ত দুই প্রকারের :
১. প্রবাহিত রক্ত, যা পশুপাখি জবাইয়ের সময় নির্গত হয় কিংবা মানুষ বা জীবিত পশুপাখির শরীরের কোনো অংশ কেটে যাওয়ার কারণে বের হয় এবং তা গড়িয়ে পড়া পরিমাণ হয়। এ প্রকারের রক্ত হারাম ও নাপাক।
২. মানুষ বা পশুপাখির শরীর থেকে নির্গত সামান্য রক্ত, যা গড়িয়ে পড়া পরিমাণ নয় এবং পশুপাখি জবাইয়ের পর এর গোশত ও শিরায় বিদ্যমান রক্ত। এগুলো প্রবাহিত রক্ত নয়। তাই তা হারাম ও নাপাক নয়। আর মাছের রক্ত প্রবাহিত হলেও তা হারাম ও নাপাক নয়। প্রশ্নোক্ত ক্ষেত্রে রক্তটি দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, নামাযে পবিত্রতার সঙ্গে পরিচ্ছন্নতাও কাম্য। অতএব প্রশ্নোক্ত পানি নাপাক না হলেও তা যেহেতু ময়লা পানি, তাই যথাসম্ভব তা ধুয়ে পরিষ্কার করে নামায পড়াই ভালো ছিল।
وَقَدْ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: لَوْ حُرِّمَ قَلِيلُ الدَّمِ لَتَتَبَّعَ النَّاسُ مَا فِي الْعُرُوقِ، وَلَقَدْ كُنَّا نَطْبُخُ اللَّحْمَ وَالْمَرَقَةُ تَعْلُوهَا الصُّفْرَةُ، وَلِذَلِكَ فُرِّقَ بَيْنَ قَلِيلِ الدَّمِ وَبَيْنَ قَلِيلِ سَائِرِ النَّجَاسَاتِ لأَنَّ قَلِيلَ سَائِرِ النَّجَاسَاتِ حَرَامٌ أَكْلُهَا وَشُرْبُهَا (الجامع الصحيح للسنن والمسانيد، كتاب الطهارة، الباب الخامس الأعيان الطاهرة، الدَّمُ الْبَاقِي فِي العُرُوقِ وَاللَّحْمِ بَعْدَ الذَّبْح-22/399
وإن أصابه من دم السمك أو من لعاب البغل أو الحمار أكثر من قدر الدرهم أجزأت الصلاة فيه أما دم السمك فلأنه ليس بدم على التحقيق فلا يكون نجسا. (الهداية: 1/ 38).
(قَوْلُهُ وَدَمُ السَّمَكِ وَلُعَابُ الْبَغْلِ وَالْحِمَارِ وَبَوْلٌ انْتَضَحَ كَرُءُوسِ الْإِبَرِ) أَيْ وَعُفِيَ دَمُ السَّمَكِ وَمَا عُطِفَ عَلَيْهِ، أَمَّا دَمُ السَّمَكِ فَلِأَنَّهُ لَيْسَ بِدَمٍ عَلَى التَّحْقِيقِ، وَإِنَّمَا هُوَ دَمٌ صُورَةً؛ لِأَنَّهُ إذَا يَبِسَ يَبْيَضُّ وَالدَّمُ يَسْوَدُّ وَأَيْضًا الْحَرَارَةُ خَاصِّيَّةُ الدَّمِ وَالْبُرُودَةُ خَاصِّيَّةُ الْمَاءِ فَلَوْ كَانَ لِلسَّمَكِ دَمٌ لَمْ يَدُمْ سُكُونُهُ فِي الْمَاءِ. (البحر الرائق: 1/ 247).
সাম্প্রতিক প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রবন্ধ
Hm Sulayman - ৩ ফেব্রুয়ারী, ২০২৬
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
Hm Sulayman - ২৭ জুন, ২০২৫
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
© ২০২৬ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত
