Logoশরয়ী সমাধান
Cover image

প্রশ্ন-উত্তর

পন্য সর্বোচ্চ কতদামে বিক্রি করা জায়েজ?

উত্তর দিয়েছেনঃ Hm Sulayman

১০ ফেব্রুয়ারী, ২০২৬

প্রশ্নঃ আসসালামু আলাইকুম একটু তাড়াতাড়ি উত্তরটা দিলে উপকৃত হতাম... কোনো পণ্যের উপর সরকারী দাম দেওয়া থাকলে ওই পণ্য যদি সরকারী দাম এর চেয়েও বাড়তি বিক্রি করা নাকি জুলুম,এখন প্রশ্ন হচ্ছে ওই পণ্যের পাইকারী দাম সরকারি যে দাম দেওয়া আছে তার সমান এবং সামনে তার চেয়ে বাড়তিও হতে পারে এমন অবস্থায় ওই পণ্য কি অতিরিক্ত দামে বিক্রি করলে কি আমার ইনকাম কি হারাম হবে.? সামান্য কিছু লাভ করলেও আমার হবে নাহ কারণ দোকান ভাড়া সহ বিভিন্ন খরচ আছে, কমপক্ষে ১০০-১৫০ টাকা বাড়তি বিক্রি করতে হবে।

উত্তরঃ বিসমিল্লাহির রহমানির রহিম কোন প্রোডাক্টের উপর একজন বিক্রেতা কেমন লাভ করবে কত পারসেন্ট লাভ করবে: শরীয়ত এ ব্যাপারটাকে নির্দিষ্ট করে দেয় নাই। কারণ ক্রয়-বিক্রয় লেনদেন এগুলো মানুষের নিজেদের প্রোডাক্টের গুণগতমান এবং সামর্থের উপর নির্ভর করে। তাই মিথ্যা না বলে প্রতারণা না করে একটা প্রোডাক্টের উপর একজন মানুষ যথা সম্ভব লাভ করতে পারবে। তবে হ্যাঁ: কোন ব্যক্তি যদি কোন প্রোডাক্টের মূল্য এত বেশি ধরে, যেটা স্বাভাবিক বাজার মূল্য থেকে এতটাই বেশি যেটা মানুষের সাধ্যের বাহিরে, অথবা প্রোডাক্টের বডি রেটের চাইতে অনেক গুণ বেশি বাড়িয়ে ধরে: তাহলে শরীয়াতে এটাকে জুলুম বলে বিবেচনা করা হবে। তবে হ্যাঁ এই অতিরিক্ত দাম বাড়িয়ে বলার ক্ষেত্রে যদি সে মিথ্যা না বলে, তাহলে তার উপার্জন বৈধ হবে, তবে এমন কাজ নাজায়েজ হবে জুলুম হবে এবং সে কারণে গুনাহগার হবে হ্যাঁ সামান্য কিছু টাকা বাড়িয়ে বিক্রি করলে সেটা হারাম হবে না। যেমন একটা প্রোডাক্ট এর স্বাভাবিক বাজার মূল্য ৫০০ টাকা, কোন ব্যক্তি যদি সেটাকে ৬০০ টাকা দামে বিক্রি করে তাহলেও সেটা বৈধ হবে। কিন্তু সেটাকে যদি কোন ব্যক্তি ১০০০ টাকায় বিক্রি করে পাশাপাশি মিথ্যা বলে: তাহলে মিথ্যা বলার কবিরা গুনাহ হবে, এবং ন্যায্য মূল্যের অতিরিক্ত টাকা তার জন্য বৈধ হবে না। তবে অনেক সময় সরকার যে রেট বেঁধে দেয়: কখনো কখনো মালামাল ইমপোর্ট করা, পাইকারি দরে ক্রয় করে এনে সেটা প্রফিট করা সম্ভব হয়ে ওঠে না। সে ক্ষেত্রে নির্ধারিত দামের চাইতে বাড়িয়ে বলা যাবে। مبسوطِ سرخسی میں ہے: "فالبيع ما شرع إلا لطلب الربح والفضل فالفضل الذي ‌يقابله ‌العوض حلال ككسبه بالبيع." (كتاب البيوع، أنواع الربا، 119/12،ط: دارالمعرفة) الفقہ علی المذاہب الاربعہ میں ہے: "‌الحنفية - ‌قالوا: ‌الغبن ‌الفاحش هو ما لا يدخل تحت تقويم المقومين، كما إذا اشترى سلعة بعشرة فقومها بعض أهل الخبرة بخمسة، وبعضهم بستة، وبعضهم بسبعة، ولم يقل أحد إنها بعشرة فالثمن الذي اشتريت به لم يدخل تحت تقويم أحد." (‌‌كتاب أحكام‌‌ البيع وما يتعلق به، ‌‌مبحث البيع بالغبن الفاحش،256/2، ط: دارالکتب العلمیة)

© ২০২৬ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত

Facebook Group